সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে বিদ্যুৎ স্পৃষ্ট ও সড়ক দুর্ঘটনায় নারী সহ নিহত ২

কালিয়াকৈরে বিদ্যুৎ স্পৃষ্ট ও সড়ক দুর্ঘটনায় নারী সহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে অটো রিক্সার সাথে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মীর আলম(৩২) যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন । এতে গুরুতর আহত হয়েছে অটোরিক্সার চালক সহ ৫ জন ।নিহত ওই যাত্রী হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার আজগানা এলাকার মীর মুসার ছেলে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার চাপাইর ব্রীজের মাওনা আঞ্চলিক সড়কের কুতুবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার পুলিশের উপ-পরিদর্শক ফেন্সি বিশ্বাস জুয়েল বলেন,নিহত ও আহতদের স্বজনেরা তাদের উদ্ধার করে নিয়ে গেছেন। কাভার্ডভ্যান অটোরিক্সা টি জব্দ করা হয়েছে।চালক ও সহকারী পালিয়ে গেছে।

 

অপরদিকে উপজেলার উলুসাড়া ডংবাইং এলাকায় একই সময় আল্পনা আক্তার(২৫)নামের নারী পোষাক শ্রমিক বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যু হয়েছে।নিহত ওই নারী পোষাক শ্রমিক হলেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিকালিকা গ্রামের ইছামদ্দীনের মেয়ে।নিহত ওই নারী উপজেলার উলুসাড়া এলাকায় এখলাস উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোষাক কারখানায় কাজ করতেন।

 

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে,যেখানে আল্পনা আক্তারের মৃত দেহ বৈদ্যুতিক খুটির পাশে পানিতে পড়ে ছিলো । ধারনা করা হচ্ছে বিদ্যুতের মেইন লাইনের সাথে আর্থইন তারের সংযোগ হওয়ায় এবং বৃষ্টির পানি জমে থাকার কারণে জমে থাকা পানি বিদ্যুতায়িত হয়ে।সেই পানির সংস্পর্শে ওই নারী পোষাক শ্রমিকের মৃত্যু হয় ।

স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন,এখানে স্পার্কিং হতো এর আগেও পল্লী বিদ্যুৎ অফিসকে জানানো হলেও তারা কর্ণপাত করেননি।মূলত তাদের গাফিলতিতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের প্রকৌশলী জসীমউদ্দীনের নিকট জানতে চাইলে তিনি বলেন,ঘূর্ণিঝড় রেমালের কারনে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে থাকতে পারে তবে এ বিষয়ে পূর্বে কেউ আমাদের অবহিত করেননি।

কালিয়াকৈর থানার পুলিশের উপ-পরিদর্শক এসআই সাজিদ বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!