সর্বশেষ :
Home / লিড নিউজ / কোনাবাড়ীতে কাউন্সিলরের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর থানায় অভিযোগ

কোনাবাড়ীতে কাউন্সিলরের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ

নাছিরউদ্দিন মোল্লার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে তৃতীয় স্ত্রী

আয়েশা সিদ্দিকা (২২) বাদী হয়ে থানায় একটি অভিযোগ

দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, পারিবারিক ভাবে

চলতি বছরের ৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ নং

ওয়ার্ড কাউন্সিলর নাছিরউদ্দিন মোল্লার সঙ্গে আয়েশা সিদ্দীকার

ইসলামী শরিয়ত মোতাবেক ৫ লাখ টাকায় কাবিন মূলে বিবাহ

হয়। বিবাহের পর নাছির উদ্দীন মোল্লা তঁার নিজ বাড়িতে না

নিয়ে পুরো ঘটনাটি গোপন রেখে ওই নারীর বাবার বাড়িতেই

রেখে দেন। এরপর থেকে তঁাকে পুরোপুরি স্ত্রীর মর্যাদা না দিয়ে

মাঝে মধ্যে বাহিরের বিভিন্ন জায়গায় নিয়ে রাত্রী যাপন করে।

স্ত্রীর মযার্য়দা পেতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে

আয়েশা সিদ্দিকাকে মোবাইল ফোনে কোনাবাড়ি পল্লীবিদ্যুৎ

এলাকায় দেখা করতে বলেন কাউন্সিলর নাছির উদ্দীন মোল্লা। তার

কথামতো ওই নারী কোনাবাড়ি পল্লীবিদ্যুৎ এলাকায় আসলে

অচেনা একটি গ্যারেজে নিয়ে যাওয়া হয় এবং কয়েকটি চর-

থাপ্পর মারেন ওই আয়েশাকে। এসময় ওই আয়েশার ডাক চিৎকার

শুনে আশে-পাশের লোকজন এগিয়ে আসলে কাউন্সিলর নাছির চলে

যায়।

আয়েশা সিদ্দিকা বলেন, ইসলামী শরিয়ত মোতাবেক আমাদের

বিবাহ হয়। বিবাহের পর থেকে দুই-তিন সপ্তাহ পর পর কাউন্সিলর

নাছির উদ্দীন আয়শার বাসায় যেতেন। এসবের প্রতিবাদ করলে

আমাকে ধৈর্য ধরতে বলেন। সবকিছু ঠিকঠাক করে দিবেন বলেও

আশ্বাস দেন।

এ ব্যাপারে কাউন্সিলর নাছির উদ্দিনের সাথে মোবাইলে বার বার

ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেন নাই।

 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ

আবু সিদ্দিক বলেন, এঘটনায় একটি অবিযোগ পাওয়া গেছে।

বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!