সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু অপর বন্ধু আহত

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু অপর বন্ধু আহত

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার  বলিয়াদি আঞ্চলিক সড়কে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু ও অপর এক বন্ধু আহত।

সোমবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার কালিয়াকৈরে বলিয়াদি আঞ্চলিক সড়কে এ মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনাটি ঘটে।

নিহত হলেন, আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের রনস্থল গ্রামের নুরুল ইসলাম খন্দকারের ছেলে সফিকুল ইসলাম খন্দকার (১৯) অপর জন হলেন একই উপজেলার একই গ্রামের নুরুল আমিন খন্দকারের ছেলে মো রায়হান খন্দকার ( ২২) । আহত হলেন একই গ্রামের আকবর আলী খন্দকারের ছেলে বিল্লাল হোসেন (২৪)

স্থানীয় ও পরিবার সূএে জানা যায়, তিন বন্ধু পালসার ১৫০ সিসি মোটরসাইকেল যোগে গোয়ালবাড়ি বাজার থেকে কালিয়াকৈরে বেড়াতে আসে। বেড়াতে এসে কালিয়াকৈর উপজেলার বলিয়াদি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটে। স্থানীয়রা তিনজনকেই উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন ও অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আতিকা সামিহা জানান, ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে ও একজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে ।

কালিয়াকৈর থানার এস আই সাজিদ আহম্মেদ জানান, ওই দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। অপরজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!