কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিন ব্যাপী একুশে বই মেলা শুরু হয়েছে। বুধবার সকালে উপজেলা কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে এ বই মেলার উদ্বোধন করেন ইউএনও মো.আজিজুর রহমান। আগামীকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চলবে এ বই মেলা। পরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বই মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।
৫টি লাইব্রেরি দোকানি, ৩টি সামাজিক সংগঠন, ১০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও একটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ মোট ১৯ টি স্টল নিয়ে শুরু হয়েছে একুশে বই মেলা।
বই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তার, উপজেলা লাইব্রেরি সমিতির সাধারন সম্পাদক মো.সাইফুল ইসলাম, পাঠক আজিজুর রহমান আজু ও আব্দুস সালাম প্রমুখ।
আলোচনা সভার পর ইউএনও মো.আজিজুর রহমান উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বই মেলায় অংশগ্রহণ স্টলগুলো ঘুরে দেখেন।
projonmo21.com Popular bangla online newsportal