নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন ভবনে নির্মাণ সামগ্রী চুড়ি করতে এসে বৈদ্যুতিক সট সার্কিটে অজ্ঞাতনামা (৩২) এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)সন্ধ্যায় আনুমানিক সাতটার দিকে উপজেলার মৌচাক উলুসারা এলাকায় প্রবাসী শরীফ হোসেনের নির্মাণাধীন ভবনের ছাদে ৩৩ কেবি বৈদ্যুতিক তারের সাথে সট সার্কিটে এ ঘটনা ঘটে।এর আগে গত ৫ ফেব্রুয়ারি একই বিল্ডিং এ ইলেকট্রিক শট সার্কিটে কামাল প্রামানিক (৩৪) নামের এক ইলেকট্রিশিয়ান নিহত হন।ওই ওই ঘটনার পর থেকেই ওই নির্মাণাধীন ভবনের ছাদের কাজ বন্ধ ছিলো। স্থানীয়রা ও পুলিশের ধারনা নির্মাণ সামগ্রী চুরির উদ্দেশ্যে নিহত ব্যক্তির আসলে এ ঘটনা ঘটে।তবে তার হাতে রড এর বান্ডিল ছিল। স্থানীয়রা ঘটনা বিষয়ে পুলিশ কে জানালে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানার হেফাজতে নেয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার এসআই মনিরুজ্জামান পিপিএম জানান খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াদীন
projonmo21.com Popular bangla online newsportal