নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার পূর্ব চান্দরা বোর্ডমিল এলাকায় বুধবার (১৪ ফেব্রুয়ারি)রাতে সাড়ে সাতটার দিকে উসমান হাজীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে পুড়ে গেছে ওই টিনসেল বাড়ির প্রায় ২৫ টি কক্ষ পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে । এতে হতাহতের কোন ঘটনা ঘটে নি তবে ক্ষতিগ্রস্ত পরিবারদের দাবি ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা ।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সালেহা বেগম কক্ষ থেকে ফ্রিজের লাইন ব্রাস্ট আগুনের সূত্রপাত ঘটে পরে মুহূর্তে আগুনে লেলিহান শিখা অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রথমে আগুন নেভাতে চেষ্টায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে
তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস তবে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছেন ইলেকট্রিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ১ ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণ আনে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শট সার্কিট আগুনের সূত্রপাত
projonmo21.com Popular bangla online newsportal