সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে যুবকের লাশ উদ্ধার 

কালিয়াকৈরে যুবকের লাশ উদ্ধার 

 

প্রতিনিধি,কালিয়াকৈর:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর দাড়িয়াপুর এলাকায় গতকাল সকালে কাঠ বাগানের ভিতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

নিহত যুবক যশোর জেলার সদর থানার পূর্ব বারন্দী নাথপাড়া এলাকার বিশ্বজিৎ রায়ের ছেলে জয়দেব কুমার রায় (২৯)

নিহত জয়দেব কুমার টাংগাইলের মির্জাপুরের গোড়ায় এলাকায় টেক্কা অয়েল মিলের ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর দাড়িয়াপুর এলাকায় কাঠ বাগানের ভিতর গলায় রশি পেঁচানো অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে ঐ এলাকার লোক থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, নিহতের গলায় অর্ধেক রশি ও গাছে অর্ধেক রশি দেখে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস নেয়ার পর পরবর্তীতে রশি ছিড়ে গিয়ে মৃতদেহটি মাটিতে পড়ে থাকতে পারে।কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.জামিনুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;