হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
আর্দশ মানুষ হতে চাই,আর্দশ শিক্ষা, সেই শিক্ষাদানের লক্ষ্যেই আমাদের পথ চলা
এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় আল আকসা মডেল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। 
সোমবার ১৮ ডিসেম্বর’২৩ মাদরাসা ক্যাম্পাসে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা ওয়াহেদুজ্জামান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জলঢাকা প্রেস ক্লাবের আহবায়ক ও এস এ টিভির জেলা প্রতিনিধি আলহাজ্ব মাহবুবার রহমান মনি।
বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক অধ্যাপক মমিনুর রহমান, সহ শিক্ষকবৃন্দ।
projonmo21.com Popular bangla online newsportal