সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

কালিয়াকৈরে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

 

দেলোয়ার হোসেন সিকদার

,কালিয়াকৈর প্রতিনিধি।

গাজীপুরের কালিয়াকৈরে সন্ধ্যা রানী শিল (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।

বুধবার (২৩ই আগষ্ট) বিকেলে কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ সন্ধ্যা রানী শিল টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাগজান এলাকার রাম প্রসাদ চন্দ্র শীলের স্ত্রী। সন্ধ্যা রানী তার স্বামী ও সন্তান নিয়ে উপজেলার সফিপুর এলাকায় হাজী লিটনের বাসায় ভাড়া থাকতেন। স্বামী রাম প্রসাদ একটি নর সুন্দরের দোকানে কাজ করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানান, উপজেলার সফিপুর এলাকায় হাজী লিটনের বাসায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থেকে স্বামী রাম প্রসাদ চন্দ্র শীল সফিপুরে নর সুন্দরের কাজ করতো।  তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন নানা বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। বুধবার দুপুরের দিকে পারবারিক কলহের জেরে স্ত্রী সন্ধ্যা রানী শিল ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেন। বিকেলে স্বামী ও প্রতিবেশিরা খবর পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন।

মৌচাক ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে তবে নিহতের স্বজনের কোন অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ স্বজনের কাছে  হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!