সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় আওয়ামী লীগ নেতা আহম্মদ ফকিরের ইন্তেকাল

সালথায় আওয়ামী লীগ নেতা আহম্মদ ফকিরের ইন্তেকাল

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মদ ফকির (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্থক্যজনিত কারণে শুক্রবার সকাল ১০ টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। আহম্মদ ফকির আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে মৃত চাঁদ ফকিরের ছেলে। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

বিকাল ৫ টার ৩০ মিনিটের বিভাগদী উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

আহম্মদ ফকিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী, বাংলাদেশ বঙ্গবন্ধু সেনা পরিষদের সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মেজর (অব:) আতমা হালিম, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক ও বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল হাসান খান সোহাগ সহ আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার মুত্যুতে শোক প্রকাশ করেছেন।

আহম্মদ ফকিরের নামাজের জানাজায় উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী, সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা-নগরকান্দা প্রবীন আওয়ামী লীগের নেতা ইমামুল হোসেন তারা মিয়া, ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকিরুজ্জামান ফকির মিয়া,

আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল হাসান খান সোহাগ, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান খাইরুজ্জামান বাবু, সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওহাব মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সালথা উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, সালথা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন প্রমুখ।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;