নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ বন্দি এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই কয়েদি। পরে হাসপাতালে নিলে দুপুর সাড়ে ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া কয়েদি হলেন, গাজীপুর মহানগরীরর টঙ্গী বটতলা এলাকার মজিবুর রহমানের ছেলে মাহমুদ হাসান (৬২)। তার কয়েদি নং- ৮০২৪/এ।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কয়েদি মাহমুদ হোসেন দীর্ঘদিন হলো কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। শনিবার সকাল ১১ টার দিকে কারাগারের ভিতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১২ টায় মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট- ২ এর জেল সুপার আমিরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে চারটি মামলা ছিল। এর মধ্যে একটি মামলায় ৩ মাস ও একটি ৮ মাসের দন্ডপ্রাপ্ত ছিল।
তিনি আরো জানান, কারাবিধি অনুযায়ী সকল কার্ষক্রম শেষ করে লাশটা তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
projonmo21.com Popular bangla online newsportal