নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেলের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলায়
রেজাউল করিম রাসেলসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকেলে উপজেলার বোর্ডমিল ঈদগা মাঠ
এলাকায়। এঘটনার প্রতিবাদে বিকেল ৫টার দিকে কালিয়াকৈর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়েছে।
জানা যায়, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেল বর্তমান সরকারের উন্নয়ন মুলক বিভিন্ন
কর্মকান্ডের জনগনের কাছে তুলে ধরে উপজেলা বিভিন্ন এলাকায় উঠান বৈঠকসহ চা চক্র করে আসষে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার বোর্ডমিল ঈদগা মাঠ এলাকায় তার সমর্থকদের নিয়ে চা চক্র করতে যায়।
এজন্য পুর্ব থেকে ওই ঈদগা মাঠে চেয়ার টেবিল সাজানো হয়। রেজাউল করিম রাসেল ঈদগা মাঠ এলাকায় পৌছা মাত্র কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম তুষার সমর্থক আজমত খানের নের্তৃত্বে এক দেড়শ লোক লাঠি সোঠা নিয়ে এসে আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের উপর হামলা চালায়। এসময় তাকে বাচাতে তার সমর্থকগন এগিয়ে গেলে তাদেরকেও বেধম মারপিট করে।তাদের হামলায় উপজেলা আওয়ামীলীগের সাধরন সম্পাদক রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি দুস মোহাম্মদ, মামুন ভুইয়া, আনোয়ার হোসেন, আলেয়া বেগম, সাব্বির হোসেন, হারুন অর রশিদ সিকদার, নওশাদ, আকাশসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অবস্থা খারাপ হওয়ায় দোস মোহাম্মদ, মান্নান ভুইয়া, আনোয়ারে হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এঘটনার প্রতিবাদেও বিকেল ৫টার দিকে কালিয়াকৈর উপজেলা বাজার বাসষ্ট্যান্ড এলাকায় রেজাউল করিম সমর্থকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিক্ষোভ মিছিল করেছে।
কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল বলেন,সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ড জনগনের কাছে তুলে ধরতে উপজেলার বিভিন্ন এলাকায় চা চক্র করে আসছি। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকেল ৩টার দিকে বোর্ডমিল এলাকায় গেলে রফিকুল ইসলাম তুষার সমর্থক আজমত খানের নের্তত্বে আমিসহ আমার সমর্থকদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। তবে কেন তারা আমার উপর হামলা করেছে তা বলতে পারতেছিনা।
এঘটনায় রফিকুল ইসলাম তুষার বলেন, আমি কিছুই জানিনা। আমি ঢাকায় ছিলাম। তবে শুনেছি দলীয় নেতাকর্মীদের বাদ রেখে মিটিং করায়
ক্ষুব্ধ হয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের উপর হামলা করেছে। এরবেশি কিছু আমি জানি না।
আমি বা আমার কোন লোকজন তার উপর কোন হামলা করেনি।
কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির বলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকেরর উপর হামলার করার বিষয়টি দুঃখ জনক।
কেন বা কারা হামলা করেছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ(ওসি) আকবর আলী খান বলেন, খবর
পেয়ে ঘটনস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে
ব্যবস্থা গ্রহন করা হবে।
projonmo21.com Popular bangla online newsportal