কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জাতির পিতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইবেকারে কালীগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ(আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বক্তারপুর ইউনিয়নকে ট্রাইবেকারের ১-০ গোলে হারিয়ে কালীগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ন হয়। নির্দিষ্ট সময়ে ফাইনাল খেলাটি গোল শূন্যে ড্র হয়। পরে খেলাটি ট্রাইবেকারে গড়ায়। উভয় দলের খেলোয়াড়রা ৫ টি করে শট নেয় সেখানে ৩-৩ গোলে ড্র হয়। পরে ১-১ গোলে ড্র, ০-০ গোলে ড্র্র, এরপর ১-১ গোলে ড্র। দর্শক মুখর খেলায় উত্তেজনা বিরাজ করতে থাকে। সর্বশেষ কালীগঞ্জ পৌরসভা ১-০ গোলে বক্তারপুর ইউনিয়ন পরিষদ হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। এছাড়া এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ জহির উদ্দিন, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, কালীগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো.মোশারফ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন জুনিয়র অফিসার মো.লিটন আহমেদ, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ওয়াহিদুল ইসলাম সুমন, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি এম আই লিকন, সাধারন সম্পাদক ওয়াসিম মোল্লা প্রমুখ। খেলায় ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন মো.শরীফ হোসাইন, এন আই বাবু ও জাহাঙ্গীর আলম রনজু। সেরা খেলোয়াড় নির্বাচিত হন কালীগঞ্জ পৌরসভার গোলরক্ষক তারিকুল ইসলাম , সেরা গোলদাতা হন পান্থ মন্ডল
projonmo21.com Popular bangla online newsportal