সর্বশেষ :
Home / গণমাধ্যম / দৌলতপুর উপজেলা সাংবাদিক সমিতির কার্য নির্বাহীর কমিটির সভা অনুষ্ঠিত

দৌলতপুর উপজেলা সাংবাদিক সমিতির কার্য নির্বাহীর কমিটির সভা অনুষ্ঠিত

আব্দুল আল মামুন,দৌলতপুর,মানিকগঞ্জ প্রতিনিধি: আজ ৯ জুন শুক্রবার বিকালে বাংলাদেশ সাংবাদিক সমিতি দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা প্রেসক্লাব ভবনে উপজেলা সাংবাদিক সমিতির এক কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সাংবাদিক সমিতি দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া পলাশের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন-উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুব আলম রাসেল, সাধারণ সম্পাদক মোঃ সালমান খান,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আল মামুন,দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম,সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হবি,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এসকে রাসেল,দপ্তর সম্পাদক আরকে লিটন,সহ সভাপতি মোঃ মাসুদ হোসেন,প্রেসক্লাবের কার্যকরী সদস্য আমিনুল ইসলাম,সদস্য আমিনুর রহমান ছোয়াদ,মিজানুর রহমান,আতিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের বক্তব্যে রাখতে গিয়ে দৌলতপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা বলেন- সাংবাদিকতা করার পাশাপাশি সাংবাদিকদের মুল্যায়নে যথাযথ ভুমিকা রেখে যাবেন তিনি। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন সত্য প্রকাশে যত বাধা আসুক আপনারা নিউজ এর মাধ্যমে সত্য প্রকাশ করবেন।

তিনি সংগঠন পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি দৌলতপুর উপজেলা শাখার কার্যকরী সদস্য মোঃ সালমান খান বলেন- সাংবাদিক রা হলো সমাজের সবচে সচেতন অংশ। সমাজের সকল অসঙ্গতিই তাদের লেখনিতে ওঠে আসে। যতো সমস্যাই থাকুক না কেনো, কোনো অবস্থাতেই তাদের নীতি নৈতিকতা বিসর্জন দেয়া চলবে না। তিনি আশা করেন-সাংবাদিক সমিতির সকল সদস্য লোভ লালসার উর্দ্ধে ওঠে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!