নিজস্ব প্রতিবেদক
মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রান নাশের হুমকির প্রতিবাদে সোমবার(২২ মে) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর সফিপুর বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আ’লীগ ,পৌর আ’লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতার্কমীরা ।
বিক্ষোভ সমাবেশে এসময় উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এড. আকম মোজাম্মেল হক এমপি,উপজেলা আ’লীগের সভাপতি মুরাদ কবির ,সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল ,বীর মুক্তিযুদ্ধা ওহাব মিয়া ,জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিকদার মোশারফ,পৌর আ’লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়,সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়,মফিজুর রহমান লিটন,উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,রফিকুল ইসলাম তুষার ,হিরো মিয়া সহ প্রমুখ । এসময় আরো উপস্থিত ছিলেন আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতার্কমীরা ।
এসময় বক্তারা প্রধানমন্ত্রীকে প্রান নাশের হুমকির প্রতিবাদ জানিয়ে বলেন যারা প্রধানমন্ত্রী প্রান নাশের হুমকি দিয়েছে তারা দেশের শত্রূ দশের শত্রু ।যারা কখনই দেশের উন্নয়ন চায়না ।তাদের কে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে । এছাড়া বিএনপি কখনই দেশের ভালো চায়নি । স্বাধীনতা বিরোধীদের সাথে তারা দেশকে অরাজগতার দিকে নিতে যা”েছ ।যারা দেশ ও দশের ভালো চায়না তাদেরকে কোন ভাবেই ছার দেয়া হবেনা ।
গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির জনসভায় শেখ হাসিনাকে নিয়ে জেলা বিএনপির আহবায়কআবু সাঈদ চাঁদ বলেন আর ২৭ দফা,১০ দফা নাই । এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে । তিনি আরো বলেন শেখ হাসিনাকে পদত্যাগ করতে যা যা দরকার বিএনপি তাই করবে বলে হুশিয়ারী জানান ।
এদিকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার সারাদেশে প্রতিবাদ র্কমসূচির ডাক দেয় আ’লীগ । গতকাল রোববার আ’লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তৃনমূলের উদ্যেশে এক র্বাতায় এ র্কমসূচি পালনের র্নিদেশনা দেন ।
projonmo21.com Popular bangla online newsportal