নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর ওসমান গণি লিটন রোববার একটি মারামারি মামলায় হাজিরা দিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন। তিনি ১ নম্বর ওয়ার্ডে মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে এবারের নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
এলাকাবাসী ও কাউন্সিলরের পরিবারের সদস্যরা জানান,গত ২১ মার্চ সন্ধ্যায় মাদবপুর এলাকায় একটি সড়ক সম্প্রসারণ কাজ করতে গিয়ে কাউন্সিলর ওসমান গণি লিটন বাড়ী না ভাঙ্গার শর্তে মোঃ শওকত হোসেন নামের এক বাড়ীওয়ালার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করেন। ওসমান গণি লিটন দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। এঘটনায় শওকত হোসেন পরের দিন বাদী হয়ে কাশিমপুর থানায় কাউন্সিলর ওসমান গণি লিটনকে আসামী করে ২৮জনের নামে একটি মামলা দায়ের করেন। চাঁদাদাবী ও তিনজনকে কুপিয়ে আহতের ঘটনার মামলায় এক সাপ্তাহ পরে কাউন্সিলর হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়াতে রোববার গাজীপুরের নি¤œ আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন। এসময় আদালতের বিচারক এ কাউন্সিলরের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। লিটনের বিরুদ্ধে প্রকাশ্য ভোট কেনার ঘোষনার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে তিনি দক্ষিণ পানিশাইন এলাকায় একটি কর্মী সভায় বক্তৃতার সময়
বলেন,কেউ ভোট বিক্রি করলে আমাদের অফিসের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করবেন। টাকার দরকার হলে ভোটার আইডি জমা দিয়ে টাকা নিয়ে যাইবেন। তাও অন্য কোন প্রার্থীর কাছে যাবেন না। অন্য কোন প্রার্থীর কাছে ভোট বিক্রি করবেন না। টাকার দরকার হলে আমাদেও কাছ থেকে নিয়ে যাবেন। গাজীপুর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গণি লিটনের এরকম বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রকাশ্যে ভোট কেনার প্রতিশ্রæতির ঘোষণায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃুষ্টি হয়েছে। এ ব্যাপারে একই ওয়ার্ডের ঠেলাগাড়ী প্রতীকের কাউন্সিলর প্রার্থী মোঃ আব্দুস সালাম আহমেদ আব্বাস অভিযোগ করে বলেন, কাউন্সিলর প্রার্থী ওসমান গণি নিটন কর্মী সভায় প্রকাশ্য ভোট কেনার ঘোষনা দেওয়া নির্বাচনী আচরন বিধি লঙ্গন করেছেন।
এ ব্যাপারে কাউন্সিলর ওসমান গণি লিটনের ছোট ভাই আহমেদ শরীফ রাজন জানান একটি মারামারি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে অন্য আসামীদের জামিন
দিলেও বড় ভাই ওসমান গণি লিটনকে জামিন দেননি।
projonmo21.com Popular bangla online newsportal