দেলোয়ার হোসেন সিকদার কালিয়াকৈর ( গাজীপুর) গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে মানববন্ধন করেছে ওই কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীর ও সাধারণ শিক্ষার্থীগন। ২৭ মার্চ সোমবার দুপুরে ওই কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- ওই কলেজ শাখার ছাত্রলীগের সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, তাহসিন আহমেদ সৌরভ, সদস্য ফয়সাল হোসেন, মায়শা আক্তার, সাদিয়া আক্তার, রিমা আক্তার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ওই কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ ছাত্রছাত্রী বৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হাসান তুহিনের উপর হামলার ঘটনায় ওই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মামুন মন্ডল ও সাধারণ সম্পাদক আজাদ কামাল সোহান জড়িত নয়। তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন মানববন্ধনে বক্তারা।

উল্লেখ্য গত ২৩ মার্চ বৃহস্পতিবার সকালে নাজমুল হাসান তুহিন তার ব্যবসায়ীক পার্টনার আরিফ হোসেন মুন্সী কে সাথে নিয়ে ২৩ লক্ষাধিক টাকা সহ পলমল শিল্প কারখানায় পেমেন্ট দিতে গেলে পথিমধ্যে তুহিন ও আরিফ হামলার শিকার হন।এবং হামলা কারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে যায়। পরদিন নাজমুল হাসান তুহিনের বাবা বাদী হয়ে উল্লেখিত ছাত্র লীগের নেতা কর্মীদের নামোল্লেখ করে মামলা দায়ের করেন
projonmo21.com Popular bangla online newsportal