সর্বশেষ :
;
Home / গণমাধ্যম / সাংবাদিক লোকমান হোসেন পনিরের কবিতা “-পবিত্র মাস,মাহে রমজান”

সাংবাদিক লোকমান হোসেন পনিরের কবিতা “-পবিত্র মাস,মাহে রমজান”

 

 

 

বছর ঘুরে এলো আবার

পবিত্র মাস,মাহে রমজান,

আল্লাহর কাছে করো ফরিয়াদ

পাও যেন নাজাত।

জাহান্নামের দরজা বন্ধ থাকে

পবিত্র এ মাসে,

এবাদতে জাহান্নাতের দরজা

খুলে যায় অনায়াসে।

এ,মাসে আসে শান্তির বার্তা

বিশেষ রহমত এ মাসে,

একটি নেকি আদায় করলে

সত্তুর গুন পাবে।

রোজা রাখো সংযম হও

করো এবাদত,

তাহলে স্রষ্টা করবে দান

অজস্র নেয়ামত।

শিকল বন্দি করেন আল্লাহ

অবাধ্য জিন শয়তান,

সৃষ্টির জন্য সেরা নেয়ামত

পবিত্র মাস মাহে রমজান।

সিয়াম সাধনায় রোজা রেখে

শক্ত করো ঈমান,

স্রষ্ঠা নিজে ঘোষণা দিয়েছেন

দিবে তার প্রতিদান।

আল্লাহর কাছে ফরিয়াদ করি

নেক হায়াত যেনো করেন দান

আবার যেনো ফিরে পাই

পবিত্র মাস মাহে রমজান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;