মামুন আব্দুল্লাহ,বিশেষ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের ৬৭নং আবেদ আলী বিলপৌলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩শে মার্চ উক্ত বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোঃ রাজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ। তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, ছাত্র-ছাত্রীদের হাতে স্মার্টফোন না দিয়ে, তাদের স্মার্ট করে গড়ে তুলুন, কেননা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তিনি আরো বলেন, আজকাল ছাত্রছাত্রীরা, বন্ধু বান্ধবের কথা বলে নানান নেশায় জড়িয়ে পরছে। আপনারা খেয়াল রাখবেন আপনাদের ছেলে মেয়েরা কোথায় কি করে।
projonmo21.com Popular bangla online newsportal