পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুরঃ
ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজে শুরু হয়েছে তিনদিন ব্যাপি আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
রবিবার (১২ মার্চ ) সকালে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস এম আমিনুল ইসলামের সভাপতিত্বে গাজীপুরের কালিয়াকৈর সফিপুর এলাকায়

ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজে আয়োজিত আন্ত:বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মোঃ ফখরুল আলম বিবিএম,পিএএমএস ।আরো উপস্থিত ছিলেন আনসার একাডেমির প্রশাসনিক র্কমর্কতা সহ স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীরা ,শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ ।এ আয়োজনে ১২ মার্চ দিনব্যাপি প্রথমে উদ্বোধনী অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা ।১৩ মার্চ দিনব্যাপি সাংস্কৃতিক প্রতিযোগিতা ,ও ১৪ মার্চ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ।
projonmo21.com Popular bangla online newsportal