সর্বশেষ :
Home / লিড নিউজ / আটাবহ ইউনিয়নে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

আটাবহ ইউনিয়নে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের গোসাত্রা ডা: জলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হানিফ দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম ইব্রাহিম খালিদের সঞ্চালনায় জলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির , সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, রফিকুল ইসলাম তুষার, আটাবহ ইউনিয়নের চেয়ারম্যান শাকিল মোল্লা, সাইজ উদ্দিন সাজু সহ প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!