নিজস্ব প্রতিবেদক:
গতকাল দুপুরে তিন ভাই বোনের সাথে ভাত খেয়ে অটোরিক্সা নিয়ে বাসা থেকে বাহির হয়ে য়ায় আজাদ শেখ (১৭) । প্রতিদিন রাত ৮ টায় অটোরিক্সা নিয়ে বাসায় ফিরে আসলেও গতকাল রাতে ঘড়ির কাটা ১ টা বাজলেও আজাদ ফিরে না আসায় চিন্তায় পওে যান মা আক্তারা বেগম (৫০) ।এদিকে একসাথে ভাত খাবে বলে অপেক্ষায় শেষে আজাদের ফোনে পরিবারের অন্যান্য সদস্যরা কল দিয়ে মোবাইল ফোন বন্ধ পেয়ে আরো দুশ্চিন্তায় পরে গেলে এদিক সেদিক খুঁজাখুঁজির পর কোথাও সন্ধান না পেয়ে সারারাত জেগে থাকার পর রবিবার দুপুরে আজাদের মৃত্যুর সংবাদ পায় নিহতের স্বজনরা ।

র্মমান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেলাবহ এলাকায় ।পরে স্থানীরা ফসলের মাঠে মরদেহ পরে থাকতে দেখে কালিয়াকৈর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিচয় সনাক্ত করে নিহতের স্বজনদের খবর দেয় ।
নিহত আজাদ শেখ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বনগ্রাম এলাকার আব্দুল হালিম শেখের ছোট ছেলে ।
সে তার পরিবারের সাথে উপজেলার হরিনহাটি মুন্সিরটেক এলাকার মনির হোসেনের বাসায় ভাড়া থেকে অটোরিক্সা চালাতেন ।
স্থানীয়রা ,পরিবারের সদস্যরা ও পুলিশ সূত্র জানায় শনিবার দুপুরে বাসা থেকে ভাত খেয়ে অটোরিক্সা নিয়ে বাহির হয়ে গেলে রাত ১ টা বেজে গেলেও ফিরে আসেনী । অপরদিকে রবিবার দুপুরে পুলিশের খবর পেয়ে নিহতের স্বজনরা লাশ সনাক্তকরে । পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।নিহতের গলা ও পুরুষলিঙ্গ কাটাছিলো ।লাশের পাশ থেকে ধারালো ছুড়ি ও একটা হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ ।এ ঘটনায় নিহতের বড় ভাই রাজু মিয়া বাদীহয়ে
অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামীকরে হত্যামামলা করেছেন ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা আকবর আলী খান জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে ।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশে তাকে হত্যাকরা হতে পারে ।তবে তদন্ত করে হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হবে ।
projonmo21.com Popular bangla online newsportal