নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে ১৪৫ টি বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ।
শুক্রবার (৩ ফেব্রুয়ারী ) সকালে ১০.৩০ মিনিটের দিকে উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোর এলাকার উন্মে সালমা টাওয়ারের সামনে থেকে তাদের আটক করে কালিয়াকৈর থানা পুলিশ ।

আটককৃতরা হলেন নীলফামারি জেলার ডিমলা উপজেলার বালপাড়া গ্রামের হযরত আলীর ছেলে রবিউল ইসলাম(৩০) ও দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার খট্রা মাধবপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে রব্বানী মিয়া (২৫) ।
থানার এজাহার সূত্র জানায় চন্দ্রাস্থ উন্মে সালমা টাওয়ার সামনে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে । পরে আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ১৪৫ টি ফেনসিডিল এর বোতল উদ্ধার করা হয় ।পরে শনিবার সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে ।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত জানান আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে ।
projonmo21.com Popular bangla online newsportal