দেলোয়ার হোসেন সিকদার।
কালিয়াকৈর (গাজীপুর) থেকে
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো গাজীপুরের কালিয়াকৈর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির বহুল কাঙ্খিত নির্বাচন।পাঁচটি পদে মোট দশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।এর মধ্যে কমিটি ব্যবস্থাপনা সদস্য পদে বাবু নিমাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকী পাঁচটি পদে দশ জন প্রতিদ্বন্দ্বিতা করেন তম্মধ্যে সভাপতি, সহ- সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক,কোষাধ্যক্ষ পদে দুইজন করে মোট দশ জন নির্বাচনে লড়াই করেন।
২৮ জানুয়ারী শনিবার সকাল ১১ টা থেকে বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ। ৭৮ টি ভোট এর মধ্যে শতভাগ ভোট কাষ্ট হয়েছে।বিকেল তিনটা পযর্ন্ত ভোট গ্রহণের কথা থাকলেও আড়াইটার মধ্যেই সব ভোট কাষ্টিং হয়ে যায়।

পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মো: আসাদুজ্জামান, নির্বাচন কমিটির সভাপতি জনাব হারুন উর রশিদ বলেন, ভোটার গন অত্যন্ত আগ্রহ নিয়ে স্বতস্ফুর্ত ও সুন্দর ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, কোন প্রকার ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই। অপর দিকে থানা প্রশাসন সার্বিক সযোগীতা করছেন। আইন সৃংখলা পরিস্থিতি স্বাভাবিক।
জেলা সমবায় অফিসার (উপ-সহকারী নিবন্ধক) মন্তোষ কুমার গোপ বলেন, ভোট গ্রহনে কোন প্রকার চাপ নেই। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের নির্বিঘ্নে ভোট প্রদান করছেন।কালিয়াকৈর থানার উপ- পরিদর্শক ফরিদ মিয়া জানান ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানে ও আইন সৃংখলা স্বাভাবিক রাখতে আমরা সর্বদা দায়িত্ব পালন করছি।
৭৮ টি ভোটের মধ্যে সভাপতি পদে হাজী জমির উদ্দিন সিকদার আনারস প্রতীকে ৪৫ ভোট, সহ সভাপতি সুমন মিয়া দেয়াল ঘড়ি প্রতীকে ৩৬ ভোট, সাধারণ সম্পাদক পদে রাশেদ আলম মাছ প্রতীকে ৩৮ ভোট,যুগ্ম সম্পাদক পদে বেলায়েত কলম প্রতীকে ৪২ ভোট, কোষাধ্যক্ষ পদে জসীমউদ্দীন মই প্রতীকে ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচিত কমিটি আগামী তিন বৎসর তারা দায়িত্ব পালন করবেন।
projonmo21.com Popular bangla online newsportal