হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায়রির্পোটার্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও গুনী শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠিত।
শনিবার বিকালে উপজেলা রোডের রফটফ ফুড গার্ডেনের হল রুমে রির্পোটার্স ক্লাব আয়োজিত
বার্ষিক সাধারণ সভা ও গুনী শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভা সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন এ-র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) জিন্নাতুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, অর্নিবান বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান বাবু,পৌর যুবলীগ আহবায়ক নাজমুল কবির মুকুল, যুগ্ম আহবায়ক লাভলুর রশিদ, উপজেলা স্কাউট সম্পাদক ও সাংবাদিক মর্তুজা ইসলাম,
উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আজম সরকার, জল নিউজ এ-র সম্পাদক বজলুর রশিদ, রির্পোটার্স ক্লাবের সাধারন সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে গুনি শিল্পীদের ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান ও নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষনার মধ্যে দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ঘোষিত কমিটিতে সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ভবদিশ রায়।
সভায় বক্তারা বলেন সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরার আহবান জানান।
projonmo21.com Popular bangla online newsportal