সর্বশেষ :
;
Home / গণমাধ্যম / কালিয়াকৈর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত

কালিয়াকৈর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান বুধবার বিকেলে প্রেসক্লাব চযত্বরে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানার সভাপতিযেত্ব অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন, ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুরাদ কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়াম লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, যুগ্ন সাধারণ সম্পাদক গাজীপুর জেলা আওয়ামী রফিকুল ইসলাম তুষার, প্রেসক্লাবেব নিবার্হী সদস্য সরকার আব্দুল আলীম, ইমারত হোসেন প্রমুখ। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়ে ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;