সর্বশেষ :
Home / খেলাধুলা / মেহেরপুর গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

মেহেরপুর গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে ২য় দল হিসেবে ফাইনালে উঠেছে নাবিলা এন্টারপ্রাইজ। শনিবার গোভীপুর মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় নাবিলা এন্টারপ্রাইজ ২-০ গোলে রাজনগর পাবলিক ক্লাবকে পরাজিত করে। পরিপূর্ণ দর্শক মাঠে খেলার শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়দের স্নায়ুচাপে ভুগতে দেখা গেছে।

খেলার প্রথমার্ধে গোলশূন্য কাটলেও দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটের মাথায় নাবিলা এন্টারপ্রাইজ এর পক্ষে পলাশ মজুমদার দর্শনীয় গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটের মাথায় মোরসালিন গোল করে গোলের ব্যবধান দ্বিগুনে পরিণত করার সাথে সাথে দলের ফাইনালে ওঠার টিকিট নিশ্চিত করেন। নাবিলা এন্টারপ্রাইজ ফাইনালে ফতেপুর একাদশের সঙ্গে মোকাবেলা করবে।

খেলায় নাবিলা এন্টারপ্রাইজের পলাশ মজুমদার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। সজীব স্পোর্টস এর পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়। খেলা পরিচালনা করেন আলমগীর হোসেন লালটু। তাকে সহযোগিতা করেন সুমন এবং জাহাঙ্গীর হোসেন। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার বিতরণ করেন। এসময় গোভিপুর ভৈরব ক্লাবের সহ-সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক পলাশ, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বজলুর রশিদ, বজলুর রহমান, কোয়েল, জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!