নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধ সংগঠন আ’লীগের ঝটিকা মিছিলে অংশ নেয়ার মামলায় গত রোববার রাতে সোহেল রানা(৩৮) নামে যুবলীগ কর্মীকে গ্রেফতার করে গতকাল সোমবার দুপুওে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। গ্রেফতারকৃত যুবক হলো উপজেলার বড়ইছুটি গ্রামের চান মিয়ার ছেলে। সে যুবলীগের সংক্রীয় কর্মী।
পুলিশ সূত্র জানায় গত ২ সেপ্টেম্বর বিকালে চন্দ্রা পল্লীবিদ্যুত বাজার এলাকায় পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খাত্তাব মোল্লার নেতৃত্বে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে বিষয়টি নিয়ে উপজেলায় বেপক সারা পড়ে। এরি পরিপ্রেক্ষিতে ওই দিন রাতেই প্রায় শতাধিক আ’লীগ নেতাকর্মীরা নামে থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সোহেল রানাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠনো হয়।

অপরদিকে ২৯ আগষ্ট দুপুরে উপজেলার ভান্নারা এলাকায় স্বামী স্ত্রীকে একা পেয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে শ্লীনতাহানির চেষ্টার মামলায় রোববার রাতে অভিযান চালিয়ে আয়নাল হক(৩৫) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সে ওই এলাকার মৃত জোনাব আলীর ছেলে।সে দীর্ঘদিন ধরে ভোক্তভোগী গৃহবধুকে কু প্রস্তাব দিয়ে আসছিলো।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন নিষিদ্ধ সংগঠন আ’লীগের এক কর্মীসহ স্বামীকে আটকে রেখে গৃহবধুকে শ্লীনতাহানির মামলায় যুবককে গ্রেফতার করা হয়। পরে দুইজনকে জেলহাজতে পাঠানো হয়।
projonmo21.com Popular bangla online newsportal