সর্বশেষ :
Home / সারাদেশ / মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠিত

মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠিত

 

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল হাশেমের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১২ টার দিকে খুলনা বিভাগীয় নির্বাচন অফিসে,খুলনা বিভাগীয় নির্বাচন কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

এসময় উপস্থিত ছিলেন,নবগঠিত বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন,মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান ও বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী সভাপতি শাহজামাল আহাম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ.এম আলমগীর হোসেন,প্রধান শিক্ষক মোঃ আব্দুল আওয়াল,শালিকা ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম।
এছাড়াও মোঃ জজের আলী, মোঃ মফিজুল ইসলাম, মোঃ আনারুল ইসলাম, মোঃ রোকনুজ্জামান তুষার, মোঃ হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!