সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা মডেল প্রেসক্লাব এর ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সালথা মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের কার্যকরী কমিটির পরিচিতি সভায় এই কমিটি প্রকাশ করা হয়। নতুন কমিটির সভাপতি পদে দৈনিক খোলা কাগজের সালথা উপজেলা প্রতিনিধি আবু নাসের হুসাইন ও সাধারন সম্পাদক দৈনিক দিনকালের সালথা প্রতিনিধি মো. আজিজুর রহমানকে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যরা হলেন, সহসভাপতি এম কিউ হোসাইন বুলবুল (দৈনিক যায়যায় দিন), সাইফুল ইসলাম (দৈনিক সমকাল), মজিবুর রহমান (দৈনিক একুশের কন্ঠ), মনির মোল্যা (দৈনিক আজকালের খবর), যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ মোহাম্মাদ সুমন (দৈনিক সকালের সময়), দপ্তর সম্পাদক বিধান মন্ডল (দৈনিক আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল বাসার (চমক নিউজ ডটকম), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক নিজাম তালুকদার (দৈনিক সরেজমিন বার্তা),
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, নুরুল ইসলাম (দৈনিক কালের কন্ঠ), সোহাগ রেজা (মাইটিভি সংবাদ উপস্থাপক), নাহিদ হাসান (খেলা টিভি) ও পারভেজ মিয়া (দৈনিক বাণিজ্য প্রতিদিন)।
পরিচিতি সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাগরিক বার্তার সহকারী সম্পাদক বিল্লাল চৌধুরী, জিটিভির ফরিদপুর প্রতিনিধি মনির হোসেন, বাংলাভিশন টিভির ফরিদপুর প্রতিনিধি হারুন আনসারী রুদ্র, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফরিদপুর প্রতিনিধি মো. তরুণ, সাংবাদিক বিপুল খান, দৈনিক সমকালের নগরকান্দা প্রতিনিধি বোরহান আনিচ প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal