নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পারস্পারিক শিখন কর্মসূচি
(এইচএলপি)প্রাতিষ্ঠানিককরণ উপজেলা পর্যায়ের এক কর্মশালা মঙ্গলবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে পারস্পারিক শিখন প্রাতিষ্ঠানিককরণ প্রকল্পের আয়োজনে কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও সাজেদা ফাউন্ডেশন ও ওয়াটারএইডের সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ।
এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিনসহ উপজেলার আট ইউনিয়নের চেয়ারম্যান,সচিব ওইউনিয়ন পরিষদের সদস্যগণ অংশ নেন।
কর্মশালায় বক্তারা বলেন,পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) একটি ফলাফল ওঅভিজ্ঞতাভিত্তিক সমসাথী শিখন কার্যক্রম, যা প্রশংসা সংযোগ স্থাপন ,খাপখা ওয়ানো এবং রূপায়ন অর্থাৎ নীতি অনুযায়ী ভালো শিখনসমূহ রেকর্ডভুক্ত করে
এবং পরবর্তিতে নীতি নির্ধারকগণের সামনে উপস্থাপন করাসহ সংশ্লিষ্ট বিধি-পরিপত্র প্রণয়নে সহায়তা করার সক্ষমতা অর্জন করে। এ কার্যক্রমের মাধমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ পরস্পরের সাথে সংযোগ সাধন ও অভিজ্ঞতা বিনিময় করে ভাল
শিখনসমূহ চিহ্নিত করা হয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ চিহ্নিত ভাল
শিখনসমূহ সমসাথীদের নিকট থেকে ভালভাবে শিখে নিজ নিজ এলাকায় রূপায়ণের প্রচেষ্টা গ্রহণ করে। যার ফলে, প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন কার্যক্রম পরিচালন সক্ষমতা বেড়ে যায়, সর্বোপরি এলাকাবাসীর জীবন মানের উন্নয়ন ঘটে।
projonmo21.com Popular bangla online newsportal