নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মোহনা টিভি এক যুগ পেড়িয়ে ১৩ বছরে পদার্পণ উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে প্রেসক্লাব মিলনায়তন উপলক্ষে কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মোহনা টিভি র কালিয়াকৈর উপজেলার প্রতিনিধি আলহাজ্ হোসেনের সভাপতিত্বে ও কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদির সঞ্চালনায় কালিয়াকৈর প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিতহয় । মোহনা টিভির আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, কালিয়াকৈর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান , উপজেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক চম্পা আক্তার, সহ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রথমে একটি আনন্দ শোভাযাত্রা প্রেসক্লাব চত্বরে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ সামনে দিয়ে পরে প্রেসক্লাবের সামনে শেষ হয়।পরে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের আয়োজন শেয় হয়।
projonmo21.com Popular bangla online newsportal