জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর প্রতিনিধি
দীর্ঘ ৪৬ বছর পরে হলেও ঐতিহাসিক মুজিবনগর খ্যাত মেহেরপুর জেলা কে রেল সংযোগ এর আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার,আর সেটা বাস্তবায়ন হতে চলেছে, শিগগিরই শুরু হবে মেহেরপুর জেলা রেল সংযোগ এর কাজ, ইতোমধ্যে শেষ হয়েছে নকশা তৈরির কাজ২০১১ সালে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেরপুর কে দর্শনার সংগে যুক্ত করে রেল সংযোগ করার প্রতিশ্রুতি দেন, কিন্তু ২০১৭ সাল পর্যন্ত এ প্রতিশ্রুতির কোন রুপ রেখা না পেলেও ২০১৮ সালের সেপ্টেম্বরে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে রেল লাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও নকশা তৈরির একটি প্রকল্প হাতে নেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ,দর্শনা- মেহেরপুর রেল সংযোগের যাচাই-বাছাইয়ের তথ্য অনুযায়ী মোট ৫৬ কি. মি.রেল সংযোগ করতে হবে বলে জানা গেছে,তার মধ্যে ৩৫ কিলোমিটার মূল সংযোগ ১০ কিলোমিটার লুপ লাইন এবং সাড়ে ৩ কিলোমিটার সাইড লাইন দর্শনা ,বাস্তোপুর,কানাইডাঙ্গা, মুজিবনগর,মোনাখালি,ও মেহেরপুর নিয়ে নির্মাণ হবে রেল সংযোগ। এই লাইনে ৬টি ষ্টেশন থাকবে রেল সংযোগের মাথাভাঙ্গা নদীতে ১টি সেতু ও ভৈরব নদীতে ২টি সেতু নির্মাণ করা হবে ,একই সাথে ৬৩ টি কালভার্ট তৈরি করা হবে, লাইন নির্মাণসহ অন্যান্য কাজের সর্বমোট ব্যয় হবে ২ হাজার ৫৮ কোটি টাকা, প্রকল্প বাস্তবায়ন এর লক্ষে কর্তৃপক্ষ কে ৪২১ একর জমি অধিগ্রহণ করা লাগবে। ইতিমধ্যে মাপ-যোগের কাজ সম্পন্ন হয়েছে বলে জানা যায়,এ দি রেল সংযোগ এর কাজ শেষ হলে আর্থ -সামাজিক উন্নয়ন সাধিত হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। রেল সংযোগ স্থাপনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন জানান ১৯৭১ সালে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিলেন, তার ফলে ঐতিহাসিক ভাবে মেহেরপুর গুরুত্বপূর্ণ জেলা এরই ফলশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে রেল সংযোগ এর কাজ শুরু হয়েছে। এতে জেলা বাসীর উন্নয়ন সাধিত হবে বলে মনে করি।
projonmo21.com Popular bangla online newsportal