সর্বশেষ :
Home / সারাদেশ / খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সাঈদুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী

খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সাঈদুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী

শাহাদাত হোসেন নোবেল-খুলনার প্রতিনিধি
খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান , দিঘলিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, কমরেড শেখ সাঈদুর রহমানের আজ প্রথম মৃত্যুবার্ষিকী ।
এ উপলক্ষে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া নিজ বাড়িতে কোরআন তিলাওয়াত, বাদ আসর দোয়া এবং দেয়াড়া পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে গত কাল ২২ আগষ্ট বিকাল ৪টায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কমরেড শেখ সাঈদুর রহমানের প্রথম মৃত্যু বার্ষিকে স্বরন সভায় সভাপতিত্ব করেন মো: জাফর হোসেন,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিপকংকর শাহ দিপু,বিশেষ অতিথী ছিলেন জেলা কমিটির স্পাদক মন্ডলীর সদস্য কমঃ দেলোয়ার হোসেন দিলু,আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা কমিটির সকল সদস্যবৃন্দ।
কমরেড শেখ সাঈদুর রহমানের আয়োজিত দোয়া অনুষ্ঠান আয়োজন করেন দেয়াড়া গ্রামবাসি।পরিবারের পক্ষ হতে দোয়া মাহফিল, কুরআন খানি সহ বহুবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কমরেড শেখ সাঈদুর রহমানের পরিবারের পক্ষ থেকে তার ভায়ের ছেলে এ বি এম আতিকুর রহমান তার চাচার স্মিতি চারন করেন।কমরেড শেখ সাঈদুর রহমানের বড় ছেলে এ বি এম তুরান পিতার মাগফেরাত জন্য দোয়া চান এবং পিতার রেখে যাওয়া স্বপ্ন দেয়াড়া বাসির ঐকের কথা স্বরন করিয়ে দেন।দোয়া পরিচালন এবং মোনাজাত করেন কমরেড শেখ সাঈদুর রহমানের বড় ভাইয়ের ছেলে এ বি এম তৌফিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!