সর্বশেষ :
;
Home / সারাদেশ / মাদারীপুর কাজিরটেক পুরাতন ফেরীঘাট এলাকার নদীর তীরে দিনেরাতে চলে জুয়ারবোট ও মাদকের আড্ডা

মাদারীপুর কাজিরটেক পুরাতন ফেরীঘাট এলাকার নদীর তীরে দিনেরাতে চলে জুয়ারবোট ও মাদকের আড্ডা

 

মাদারীপুর প্রতিনিধি ঃ
মাদারীপুর শহরের কাজিরটেক পুরাতন ফেরীঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদীর উত্তর,পুর্ব পারে নদীর পার ঘেষে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে জুয়ার বোট ও মাদক সেবনের আড্ডা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্হানীয় ব্যক্তি জানান,শহরের অনেক নামি দামি ব্যবসায়ী ও ধনী পরিবারের ছেলেরা প্রতিদিন ট্রলার যোগে এখানে জুয়া খেলতে ও মাদক সেবন করতে চলে আসে।জায়গাটি নিরিবিলি ও বেকট হওয়ায় বিভিন্ন অপকর্মের জন্য এই স্হানটি বেছে নিয়েছেন তারা।
স্হানীয় মামুন বেপারী ও বোরহান মুন্সি নামে দুই প্রভাবশালী যুবকের ছত্রছায়ায় গড়ে উঠেছে এই জুয়ার আসর।জুয়া খেলা সহ মাদকের ব্যাবসা ও মাদক সেবনের আড্ডাও হয় এখানে।জায়গাটিতে পৌঁছাতে হলে নদী পথে অথবা তাদের সহায়তা ছারা যাওয়া সম্ভব নয় বলে,কোন প্রকারে বাধা ছাড়াই দীর্ঘদিন ধরে চলে আসছে এই অপকর্ম।
প্রশাসনের সহায়তা চেয়ে তারা বলেন, এই জুয়ার আড্ডা বন্ধ করতে প্রয়োজনে আমরা এলাকাবাসী এক হয়ে প্রশাসনকে সহায়তা করবো।তবু এসব বন্ধ করা হোক।না হয় আমাদের যুবসমাজ ধ্বংসের পথে চলে যাবে।পাশাপাশি এলাকায় মাদক ব্যাবসা ও চুরি ছিনতাই ও রোদ করা যাচ্ছে না।

এসব অপকর্ম বন্ধে মাদারীপুর জেলা পুলিশ,র‍্যাব ও গোয়েন্দা বিভাগের দ্রুত এগিয়ে আসা উচিৎ বলে মন্তব্য করেন স্হানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;