সর্বশেষ :
Home / সারাদেশ / ৬০ লাখ টাকা আত্মসাৎ করায় জলঢাকার শিক্ষক কারাগারে 

৬০ লাখ টাকা আত্মসাৎ করায় জলঢাকার শিক্ষক কারাগারে 

 

 

নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বাসিন্দা ও

 

ধর্মপাল ইউনিয়নের খেরকেটি দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের  সহকারী শিক্ষক স্বপন কুমার রায় (৪৮) অষ্ট্রেলিয়ায় উচ্চ বেতনে চাকরীর প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ৬০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

 

৬০ লাখ টাকা আত্মসাৎ কারী চক্রের মূল হোতা ওই শিক্ষক কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

জানাযায়,রোববার (৩ মে) আটকের পর ব্রাহ্মণবাড়িয়া আদালতে তোলার পর স্বপন কুমার রায় ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিলে আদালত তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে প্রেরণ করেন।

 

এর আগে গত শুক্রবার (১ মে) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)ভোরে অভিযুক্ত শিক্ষককে  ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্যাসফিল্ড সংলগ্ন স্থান থেকে আটক করে।

 

তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া পিবিআইর পুলিশ সুপার শচীন চাকমা। তিনি জানান, সরাইল থানায় ভুক্ত ভোগীর দায়ের করা একটি মামলার তদন্তের সময় তথ্য-প্রযুক্তির মাধ্যমে স্বপনকে আটক করা হয়।

 

তিনি মামলার বরাত দিয়ে জানান,অভিযুক্তরা সুপরি কল্পিতভাবে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে কয়েক ধাপে টাকা নেয়। এক পর্যায়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পর তারা সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়।

 

পিবিআই পুলিশ জানায়, মামলার বাদীকে একটি চক্র অস্ট্রেলিয়ায় উচ্চ বেতনে চাকরীর প্রলোভন দেখায়। পরে তারা অস্ট্রেলিয়ার কথিত দুটি মোবাইল নম্বর থেকে যোগাযোগ করে। তিনি আরো বলেন ভুক্তভোগী গত বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের ১ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে তার নিজের ও আত্মীয় -স্বজনের ব্যবহৃত বিকাশ নম্বর থেকে কয়েক ধাপে মোট ৬০ লাখ টাকা প্রদান করেন। টাকা নেওয়ার পর প্রতারকরা যোগাযোগ বন্ধ   করে দিলে ভুক্তভোগী বুঝতে পারেন তিনি প্রতারকের খপ্পরে পরেছেন। পুলিশ জানায়

 

তদন্তে আরও জানা গেছে,  এই প্রতারণা চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করতেন গ্রেপ্তার স্বপন কুমার রায়। আটক স্বপন তার পরিচিত কয়েকজন ব্যবসায়ী ও শিক্ষকের নামে তিনটি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খোলেন।সংশ্লিষ্ট সিমগুলো নিজের নিয়ন্ত্রণে রেখে ওই অ্যাকাউন্টগুলোতে টাকা গ্রহণ করতেন তিনি।

 

পিবিআইয়ের তথ্য অনুযায়ী জানাযায়  এসব অ্যাকাউন্ট থেকে ২৯ লাখ ৩২ হাজার ১৪১ টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তিনি ও তার সহযোগীরা পরে ওই টাকা উত্তোলন করে ভাগ বাটোয়ারার মাধ্যমে   আত্মসাৎ করেন। এ ঘটনায় তার এক সহযোগী জাবেদুল ইসলাম পলাতক আছে বলে জানিয়েছে পিবিআই।

 

এ বিষয়ে নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের খেড়কাটি দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিনুর রহমান বলেন, “আমার বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার রায়ের গ্রেপ্তারের বিষয়টি আমি লোকমুখে শুনেছি, তা ছাড়া তিনি বিনা ছুটিতে রোববার (৩ মে) বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় স্কুলের  শিক্ষক হাজিরা খাতায় তাকে অনুপস্থিত দেখিয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!