কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
২০০৯ সাল থেকে ১৭ বছর ধরে কালীগঞ্জ উপজেলার মেধাবীদের শিক্ষা বৃত্তি দিয়ে যাচ্ছে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প। এরই ধারাবাহিতায় এ বছর ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের আওতায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীসহ ও তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে ৯ লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মেধাবী কৃতি শিক্ষার্থীদের এ সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনন্দিত জাদু শিল্পী জুয়েল আইচ।
শিক্ষার্থীদের উৎসাহ জানিয়ে নিজ হাতে এ শিক্ষাবৃত্তি প্রদান করেন ওয়াদুদ ভুঁইয়া ট্রাস্টের ফাউন্ডার ও কালীগঞ্জের কৃতি সন্তান ডাঃ ওয়াদুদ উজ জামান ভুঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুনির উদ্দীন আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে বিপাশা আইচ, লতিফা ভূঁইয়া, ডাবিøউ বিএসটি ট্রাষ্টি নবীউল ইসলাম খান লিমন, মাশহুদুর রহমান সাজেদসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal