সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

কালীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পষিদ চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, কর্মজীবী নারী ফিল্ড ম্যানেজার মো. মমিনুর রহমান মমিন, সাংবাদিক মুজিবুর রহমান ও রফিক সরকার প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের প্রবাসীরা বেশি হয়রানির শিকার হচ্ছে। প্রবাসীরা দেশের একটি বড় খাত। বৈদেশিক মুদ্রা অর্জনে তারা বড় ভূমিকা রাখছে। সরকারিভাবে প্রতিটি উপজেলায় একটি প্রবাসী কল্যাণ শাখা রাখা দরকার। যারা হয়রানি হচ্ছে তারাও এদেশের আর যাদের দ্বারায় হয়রানি হচ্ছে তারাও এদেশের মানুষ। হয়রানিমুক্ত বিদেশে যাওয়ার ব্যবস্থা সরকার ও এনজিও মিলে যৌথভাবে করতে হবে। দালালমুক্ত বিদেশ যাওয়ার ব্যবস্থার উদ্যোগ সংশ্লিষ্ট দপ্তরের নিতে হবে।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, এই সব অনুষ্ঠান যদি বড় পরিসরে করা যেতো তাহলে যারা বিদেশ যাওয়ার আগ্রহী তারা উপকৃত হতো। দক্ষ জনশক্তি বিদেশ গেলে ভালো সুবিধা করতে পারেন। অদক্ষ জনশক্তিরা বাইরে গেলে তারা বেশি কষ্টের শিকার হন। দেশে সরকারিভাবে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা প্রশিক্ষণ নিয়ে গেলে ভালো হয়। প্রশিক্ষণ ও ভুল তথ্যের ভিত্তিতে বিদেশ গেলে ভাষাগত সমস্যা, কর্মহীন এবং সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। পাশাপাশি তাদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!