নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় নর্থ লাইন কিন্ডারগার্টেন এ্যসোসিয়েসন ও বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।
বুধবার সকালে নর্থ লাইন কিন্ডারগার্টেন এ্যসোসিয়েসনের বৃত্তি পরীক্ষা সরকারী হাইস্কুল ও বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি পরীক্ষা বালিকা বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত দুটি সংস্থার বৃত্তি পরীক্ষায় ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১,৩০০ জন(একহাজার তিনশত জন) শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন। তার মধ্যে নর্থ লাইন কিন্ডারগার্টেন এ্যসোসিয়েসনের আওতাধীন ১৩ টি বিদ্যালের ৭৯৭ জন ও বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ১১ টি বিদ্যালয়ের ৪৯৮
শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন।
projonmo21.com Popular bangla online newsportal