সর্বশেষ :
;
Home / সারাদেশ / টঙ্গীতে খুনের ঘটনায় ৪জন আটক, অস্ত্র উদ্ধার

টঙ্গীতে খুনের ঘটনায় ৪জন আটক, অস্ত্র উদ্ধার

টঙ্গীতে খুনের ঘটনায় ৪জন আটক, অস্ত্র উদ্ধা

  • No items.

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি

গাজীপুরের টঙ্গীতে রোববার রাত পৌঁনে ৯টায় ব্যবসায়ি সুমন মাহমুদ তানন কে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাং এর সদস্যরা। এঘটনায় ওই দিন রা‌তে ৪জনকে আটক করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, টঙ্গীর এরশাদ নগর এলাকার গেদু মিয়ার ছেলে মোবারক হোসেন(২২), দত্তপাড়ার জহির মার্কেট এলাকার আইয়ুব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২০) একই এলাকার সিনিয়ার মাদ্রাসা রোডের মো.স্বপন মিয়ার ছেলে সাকিব (২২) ও আউচপাড়া সুতরাং রোড এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩৩)।

পুলিশ জানান, গতকাল রাতে আউচপাড়া মেরিট স্কুলের সামনে রাস্তার উপর ২০/২৫ জনের একটি দল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধারালো ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে সুমন মাহমুদ পাটোয়ারী ওরফে তানন (৩৩) কে হত্যা করে এবং সালাউদ্দিন তুহিন নামে অপর একজনকে আহত করে। ঘটনার পর থেকে পুলিশ প্রথমই মোবারক নামে এক জন্য কে আটক করে। প‌রে মোবারক কে নিয়ে টঙ্গী পূর্ব থানার কসাই বাড়ি রেল গেইটে সহযোগী আসামীদের ধর‌তে গেলে সহযোগীরা মোবারককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশের উপর আক্রমণ করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এক পর্যায়ে সহযোগী আসামীরা পালিয়ে যায়। ঘটনাস্থল হইতে পুলিশ ২ টি ছোরা ও ১ টি চায়নিজ কুড়াল উদ্ধার করে। অভিযানের সময় পুলিশের ৩ সদস্য আহত হয়।

টঙ্গী পশ্চিম থানা ওসি শাহ আলম জানান, খুনের ঘটনায় ওই রাতেই ৪ জন‌কে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;