নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসাকৈর এলাকায় শনিবার দুপুরে গোহালিয়া নদী থেকে শাহজাহান আলী সাজু(৫০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। মাছ ধরতে গিয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয় বলে দাবি পুলিশ ও স্বজনদের।

নিহত ওই বৃদ্ধ হলো উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের পাপুড়িয়াচালা গ্রামের মৃত আইনুদ্দিন মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় শনিবার সকালে ১১ টার দিকে বাড়ি থেকে বরশি নিয়ে পাশের গোহালিয়া নদীতে মাছ ধরতে যায় ওই বৃদ্ধ। এর পর তিনটার দিকে স্থানীয়রা ওই বৃদ্ধেও ভাস্যমান মৃত লাশ দেখে পুলিশে খবর দেয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে ফুলবাড়িয়া ফাড়িঁ পুলিশ। এদিকে ফেসবুকে বিভিন্ন পোস্ট থেকে পুলিশ ফাড়িতে এসে নিহতের পরিচয় সনাক্ত করেন স্বজনরা।
ফুলবাড়িয়া ফাড়ি ইনর্চাজ এস আই সুরুজ্জামান জানায় নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া গিয়েছে। ওই বৃদ্ধেও হাপানি রোগ ছিলো। সেকারনে মৃত্যু হতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal