সর্বশেষ :
;
Home / সারাদেশ / কাশিমপুরে যৌথবাহিনীর অভিযানে ৮ জন গ্রেফতার, বিপুল পরিমান মাদক উদ্ধার

কাশিমপুরে যৌথবাহিনীর অভিযানে ৮ জন গ্রেফতার, বিপুল পরিমান মাদক উদ্ধার

 

কালিয়াকৈর(গাজপিুর)প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুর মেট্রো থানাধীন লৌহাকৈর এলাকায় বুধবার ভোরে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী মাদক স¤্রাজ্ঞী আখীসহ ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা, গাজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী। পরে তাদেরকে কাশিমপুর থানায় হস্তান্তর করেন যৌথবাহিনীর সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো কালিয়াকৈর উপজেলার সদরচালা গ্রামের সাবিব উদ্দিনের ছেলে সোহেল রানা(৪২) , কাশিপুরের লৌহাকৈর গ্রামের আনিছ মিয়ার মেয়ে আখী আক্তার(৩৫) তার ভাই আলমগীর হোসেন(২৮), একই এলাকার জসিম উদ্দিনের ছেলে ইব্রাহীম মিয়া(৪৫), জামালপুরের দেওয়ানগজ্ঞ উপজেলার মৃত ইদ্রিস আলীর ছেলে রবি আলম(৩২), শরিয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর গ্রামের মৃত জলিল ফকিরের ছেলে সজিব ফকির(২৮), নরসিংদির সদন উপজেলার পূর্বদত্তপাড়া গ্রামের মৃত সুমন মিয়ার ছেলে সামিউল আদনান(২১) ও গাইবান্ধা সদর উপজেলার রুপার বাজার গ্রামের সেলিম মিয়ার ছেলে শামিম মিয়া(২৮)।

পুলিশ সূত্র জানায় বুধবার ভোরে চারটার দিকে কাশিমপুর থানাধীন লৌহাকৈর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক স¤্রাজ্ঞী আখীর বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। এসময় তাদের উপরম মাদক কারবারীরা হামলা চালায়। পরে এলাকাবাসীর সহযগেীতায় আখীসহ ৮জনকে গ্রেফতার করে। এসময় আরো ৭/৮জন মাদক কারবারি পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে সাত হাজার পাঁচ পিচ ইয়াবা টেবলেট, দুই কেজি গাঁজা, নগদ এক লাখ আটাশি হাজার টাকা, ২৫ টি এন্ডোয়েট ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

পরে বুধবার সকালে প্রেসব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর থানার ওসি খালিদ হোসেন। তিনি আরো বলেন রাতের সাড়ে তিনটার দিকে ,পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সহযোগিতায় অভিযান চালানো হয়। এসময় মাদক কারবারিরা আমাদের উপর হামলা করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;