মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, কবুতর উড়ানো, র্যালি, মানববন্ধন ও আলোচনাসভা।

সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন। পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলামের (সহিদ) সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভ‚মি) মো. তারেক আজিজ, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো সালাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, শরন তাজ, জিসান মিয়া প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal