কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে যুবনেতার উদ্যোগে আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার এশার নামাজের পূর্বে কালীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড বড়নগর হাফিজিয়া মাদরাসায় এতিম শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের নিয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলার যুবদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.হাসানউর রহমান হান্নান এই দোয়া মাহফিলের আয়োজন করেন।
এই সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শামীম মিশির, শিক্ষক আল আমিন, শিক্ষক ওমর আলী, যুবনেতা মহিবুর রহমানসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
projonmo21.com Popular bangla online newsportal