সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল 

সালথায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল 

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ফরিদপুরের সালথায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিভাগদী উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে সালথা উপজেলা আটঘর ইউনিয়নের সাবেক ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। এরপর বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পরে আগতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

 

বিএনপি নেতা সাহেব মাতুব্বরের সভাপতিত্বে সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর, বিএনপি নেতা কুদ্দুস তালুকদার, ফিরোজ মেম্বার, আব্দুর রাজ্জাক মাস্টার, জাহাঙ্গীর মাতুব্বর, আইজুদ্দিন সরদার, ভুলু মাতুব্বর, ওলামা দল নেতা ইমদাদুর রহমান ইমদাদ, নাজমুল হুদা রুবায়েত, যুবদল নেতা মুরাদুর রহমান (মুরাদ), শাফিকুল ইসলাম, মাহফুজ খাঁন, আমিনুল ইসলাম বিশু, টিটুল মাতুব্বর, রিপন মাতুব্বর প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি শুধু বিএনপি দলের নেত্রী নন, তিনি গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটের অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক।

 

দেশের জন্য তিনি সংগ্রাম করতে গিয়ে বহুবার জেল খেটেছেন। তিনি আমাদের আশার আলো। দেশের এই ক্রান্তিলগ্নে তার উপস্থিতি বড়ই প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!