নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে গন অবস্থান কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ।
মঙ্গলবার ট্রাফিক মোড়ে সচেতন নাগরিক সমাজের উদ্দ্যোগে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়মের গন অবস্থান কর্মসূচি পালন করেছে।
গণঅবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রার কার্যালয়ের বিভিন্ন সেবামূলক কাজে অতিরিক্ত অর্থ দাবী, দালাল চক্রের মাধ্যমে কাজ করানোর চাপ, সেবা প্রদানে গড়িমসি এবং সামগ্রিক স্বচ্ছতার অভাবে ভোগান্তিতে পড়ছে জনগন। এসব অনিয়ম ও দূর্নীতির কারণে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলেও জানান তারা।
এছাড়া সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লার মুক্তিযোদ্ধা সনদ নিয়েও প্রশ্ন তোলেন আন্দোলন কারীরা। বক্তারা দাবি করেন, তাঁর জন্ম সালের সঙ্গে সনদের তথ্যের অসামঞ্জস্যতা নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। এ বিষয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে বক্তারা আরো বলেন-
“মুক্তিযোদ্ধা সনদের মতো রাষ্ট্রীয় মর্যাদার বিষয়ে অনিয়ম জাতির প্রতি অবমাননা। তাই সত্যতা যাচাই অত্যন্ত জরুরি।”
গণঅবস্থানে সচেতন নাগরিক সমাজের নেতাদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন।
সচেতন নাগরিক সমাজের নেতা আনোয়ার হোসেন বলেন, “দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রার লুৎফর রহমানকে আইনের আওতায় আনতেই হবে। অন্যথায় আন্দোলন আরও তীব্র হবে।”

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের আহবায়ক
আলমগীর হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাবিবুর রহমান,আহসান হাবিব রক্সি, মিনহাজুর রহমান রানা, ওমর ফারুক সাবু, ইয়ামিন হোসেন, ভুক্তভূগি
সাজিদুর রহমান (কদমতলী), বাবু (কৈমারী রোড), রোস্তম আলী (মাথাভাঙ্গা, জলঢাকা), হাবিবুর রহমান (বগুলাগাড়ি, জলঢাকা)।
আয়োজকরা জানান, কারো ব্যক্তিগত মানহানি করা তাদের উদ্দেশ্য নয়। বরং কার্যালয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো প্রশাসন গুরুত্ব দিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবে-এটাই তাদের প্রত্যাশা।
জনসাধারণ, শিক্ষার্থী ও পেশাজীবীদের অংশগ্রহণে গণঅবস্থান কর্মসূচি জেলা রেজিস্ট্রারের আশ্বাসের ভিত্তিতে
এই কর্মসূচী প্রত্যাহার করে নেন।
projonmo21.com Popular bangla online newsportal