সর্বশেষ :
Home / সারাদেশ / শিক্ষকদের কর্মবিরতীর মাঝে মির্জাপুরে দপ্তরিকে সাথে নিয়ে পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

শিক্ষকদের কর্মবিরতীর মাঝে মির্জাপুরে দপ্তরিকে সাথে নিয়ে পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতী চতুর্থ দিনের মত অব্যাহত রয়েছে। ফলে ভোগান্তিতে রয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। শিক্ষা কর্মকর্তার নির্দেশে দপ্তরিকে সাথে নিয়ে তৃতীয় প্রান্তিক মুল্যায়ন পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক।

কর্মবিরতী প্রত্যাহার করে কাজে যোগদানের সরকারি নির্দেশ থাকলেও সারা দেশের ন্যায় মির্জাপুরেও চতুর্থ দিনের মত কর্মবিরতী পালন করেছে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। এতে ভোগান্তির শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। এ অবস্থায় উপজেলা শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের নির্দেশনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দপ্তরিকে সাথে নিয়ে তৃতীয় প্রান্তিক মুল্যায়ন পরীক্ষা গ্রহন করছেন।

বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা শাখার সভাপতি সহিনুর রহমান খানের সাথে কথা হলে তিনি বলেন, সহকারী শিক্ষকরা কর্মবিরতী পালন করছে। শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা মহোদয়ের দিকনির্দেশনায় দপ্তরিকে সাথে নিয়ে পরীক্ষা নিচ্ছি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সাথে কথা হলে তিনি বলেন, আমি সর্বপ্রথম শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দিচ্ছি। পরীক্ষা যাতে কোনভাবেই বন্ধ না থাকে সেজন্য প্রত্যেক প্রধান শিক্ষককে নির্দেশনা দিয়েছি। তারা দপ্তরিকে সাথে নিয়ে পরীক্ষা গ্রহন করছে। উপজেলার ১৭০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনটিতেই পরীক্ষা বন্ধ থাকেনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!