সাইফুল ইসলাম, সালথা(ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩বারের প্রাধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি, সু-সুস্থ্য ও নেক হায়াত কামনায় ফরিদপুরের সালথায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার আটঘর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আসর কাউছার মাতুব্বরের বাড়িতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সাবেক এই প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়।
৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আটঘর ইউনিয়ন বিএনপি নেতা মো, কাউছার মাতুব্বর, বিএনপি নেতা আদেল মাতুব্বর, আলেক সিকদার, আ. হক মোল্যা, বিল্লাল মোল্যা, ইলিয়াস মাতুব্বর, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহব্বায়ক তানভির হাসিব, ইউনিয়ন যুবদল নেতা আবুল হাসান সেন্টু, অমিনুর মাতুব্বর, আহম্মদ হোসেন, জসীম মাতুব্বর, জহুর মাতুব্বর, রুবেল মাতুব্বর, মজিবর সিকদার, বতু সিকদার প্রমূখ, মোনাজাত পরিচালনা করেন, ফরিদপুর জেলা উলামা দলের যুগ্ম আহবায়ক মওলানা বজলুর রহমান মোল্যা।
দোয়া মাহফিল শেষে আগত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal