নিজস্ব প্রতিবেদক
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে ট্রাকের নিচে চাঁপা পড়ে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার সময় মহানগরের কোনাবাড়ি দশতালা পল্লী বিদ্যুৎ রোড পেয়ারা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক আব্দুর রহিম স্বাধীন গার্মেন্টসে প্রিন্টিং সেকশনে সাধারণ কিউ আই পদে চাকুরী করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ওই শ্রমিক কারখানা বন্ধ থাকায় রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন।
এমন সময় বেপরোয়া গতির মালবোঝাই করা একটি ট্রাক জরুন বাজার থেকে পল্লী বিদ্যুৎ মুখি
যাওয়ার সময় পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে
খবর দিলে লাশ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) এস আই মোঃ রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি বলেন, এঘটনায় ট্রাকটি আটক করা গেলেও কৌশলে পালিয়ে যায় চালক।
projonmo21.com Popular bangla online newsportal