সর্বশেষ :
Home / সারাদেশ / টঙ্গীতে গণসং‌যো‌গে তা‌রেক রহমা‌নের লিফ‌লেট বিতর‌ন 

টঙ্গীতে গণসং‌যো‌গে তা‌রেক রহমা‌নের লিফ‌লেট বিতর‌ন 

 

আবু সালেহ মুসা,টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষে গাজীপু‌রের টঙ্গী‌তে  গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়েছে বিএনপি। বৃহস্প‌তিবার সকাল ১১টায় গাজীপুর সি‌টি ক‌র্পো‌রেশ‌নের ৪৯ নম্বর ওয়ার্ড (এরশাদ নগর) এলাকায় টঙ্গী পুর্ব থানা বিএন‌পির সভাপতি ও গাজীপুর ৬ আস‌নের ম‌নোনয়ন প্রত‌্যাসী সরকার জা‌বেদ আহ‌মেদ সুমন বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৫ শতাধিক নেতৃবৃন্দ সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।

এ সময় নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে জনগণকে অবগত করেন এবং আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকার কথা বলেন সরকার জা‌বেদ আহ‌মেদ সুমন। তি‌নি আরও ব‌লেন, তারেক রহমানের ৩১ দফা হলো সংবিধান সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা করা।

কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতির স্থিতিশীলতা আনবে। এছাড়া বেকার ভাতা চালু এবং যুব উন্নয়নের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের ফলে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তারেক রহমানের ৩১ দফা দেশের উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে বলে তিনি জানান।

 

লিফলেট বিতরণ ও গণসংযোগে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, ৪৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া প্রধান, ওয়ার্ড যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন,

কাউন্সিলর প্রার্থী মোবারক হোসেন মিলন, যুবদল নেতা মুক্তাদির আহমেদ লিপু মোল্লা প্রমূখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!